Wednesday, April 29, 2026
Homeসারাদেশকুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৫

কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৫

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কোটবাড়ি এলাকায় পলিটেকনিক ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পলিটেকনিকের অধ্যক্ষ মাজারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে তার কক্ষে আলোচনার একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা কোটবাড়ি ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার ডেইলি স্টারকে বলেন, সংঘর্ষে আহত পাঁচজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments