Thursday, April 30, 2026
Homeসারাদেশপরিবেশ, খাদ্য, গৃহায়নসহ ১৫ প্রতিষ্ঠানের দায়িত্বে নতুন মুখ

পরিবেশ, খাদ্য, গৃহায়নসহ ১৫ প্রতিষ্ঠানের দায়িত্বে নতুন মুখ

পরিবেশ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলসহ ১৫টি প্রতিষ্ঠানের শীর্ষ পদে নতুন নেতৃত্ব নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত সবাই অতিরিক্ত সচিব।

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান, কৃষি বিপণন অধিদপ্তরে মহাপরিচালক পদে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজা, পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক পদে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমান, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে মহাপরিচালক পদে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন নিয়োগ পেয়েছেন।

এদিকে, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আবদুল হাইকে এনটিআরসিএর চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক পদে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. আবদুল্লাহ আল-মামুনকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক পদে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম।

অন্যদিকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান, নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক পদে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা, জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল পদে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments