Friday, May 1, 2026
Homeসারাদেশফরিদপুর মা-মেয়েকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, বাঁচাতে এসে প্রতিবেশী নিহত

ফরিদপুর মা-মেয়েকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, বাঁচাতে এসে প্রতিবেশী নিহত

ফরিদপুর সদর উপজেলায় এক যুবকের বিরুদ্ধে নিজের দাদি-ফুপুসহ তিনজনকে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি ওই এলাকার হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা (৪০)। তিনি ফরিদপুর যক্ষ্মা হাসপাতালে পিয়ন পদে কর্মরত।

নিহত তিনজন হলেন, আকাশের দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। তিন সন্তানের জনক কাবুল পেশায় রিকশাচালক ছিলেন। তার বাবার নাম সুলতান আহমেদ।

এ সময় রিয়াজুল ইসলাম (৩৮) নামে আরেক প্রতিবেশী আহত হয়েছেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাজ্জাক শেখ বলেন, রাতে আকাশ কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তার দাদি ও ফুপুকে হত্যা করে। বাধা দিতে এলে প্রতিবেশী কাবুল চৌধুরীকেও পিটিয়ে হত্যা করে আকাশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, আকাশ পলাতক রয়েছেন। তাকে আটক করতে একাধিক টিম কাজ করছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments