Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকওপেক ও ওপেক প্লাস জোট ছাড়ল সংযুক্ত আরব আমিরাত

ওপেক ও ওপেক প্লাস জোট ছাড়ল সংযুক্ত আরব আমিরাত

তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

আমিরাতের জ্বালানি মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল-মাজরুই আজ মঙ্গলবার জোট ছাড়ার ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তিনি বলেন, উৎপাদন নীতিমালার বর্তমান ও ভবিষ্যৎ দিক বিবেচনা করেই এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এটিকে সৌদি আরব নেতৃত্বাধীন বৈশ্বিক তেল উৎপাদক জোটের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আমিরাতের এই সিদ্ধান্ত ওপেকের অভ্যন্তরীণ ঐক্যকে দুর্বল করতে পারে। সৌদি আরবের পাশাপাশি আমিরাতও ছিল এই জোটের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন সক্ষমতাসম্পন্ন দেশ।

এমন সময়ে এই পদক্ষেপ এলো, যখন ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালির অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় চাপ তৈরি করেছে।

রিস্টাডের বিশ্লেষক জর্জ লিয়ন রয়টার্সকে বলেন, আমিরাতের সরে আসা ওপেককে কাঠামোগতভাবে দুর্বল করবে। এমনকি দীর্ঘমেয়াদে বাজারকে আরও অস্থির করে তুলতে পারে।

আইসিআইএস-এর অজয় পারমার বলেন, এই ঘটনা আমিরাত ও সৌদি আরবের শক্তিশালী জোটে ফাটলের ইঙ্গিত দেয়।

রয়টার্স জানায়, ওপেকের বাইরে থেকে আমিরাত উৎপাদন বাড়ানোর আরও স্বাধীনতা পেতে পারে। এতে ভবিষ্যতে বৈশ্বিক তেল সরবরাহ ও দামের ওপর বড় প্রভাব পড়তে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments