Friday, May 1, 2026
Homeখেলাআইসিসি র‍্যাঙ্কিং: কিউইদের হারিয়ে বাংলাদেশের পেসারদের বড় লাফ

আইসিসি র‍্যাঙ্কিং: কিউইদের হারিয়ে বাংলাদেশের পেসারদের বড় লাফ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয়ের পুরস্কার পেল বাংলাদেশের বোলাররা। আইসিসির সবশেষ র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। শুধু পেসাররাই নন, ব্যাটারদের তালিকায় এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসও।

ঘরের মাঠে কিউইদের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারাতে মূল ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের ফাস্ট বোলাররা। সিরিজের তিন ম্যাচে শরিফুল, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা মিলে শিকার করেছেন মোট ১৮টি উইকেট, যার ইতিবাচক প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। 

র‍্যাঙ্কিংয়ে উন্নতি যাদের:

বোলার: ১১ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন শরিফুল ইসলাম। ১৪ ধাপ লাফ দিয়ে ৪১ নম্বরে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। আর সিরিজ সেরা নাহিদ রানা ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৮তম স্থানে।

ব্যাটার: অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে এখন ৩২ নম্বরে। ১৫ ধাপ উন্নতি করে ৬৫ নম্বরে উঠে এসেছেন লিটন দাস।

অলরাউন্ডার: নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে এক ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনি এখন যৌথভাবে বিশ্বের তিন নম্বর ওয়ানডে অলরাউন্ডার।

টি-টোয়েন্টিতেও সুখবর

ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচ জেতানো ইনিংস খেলে ৯ ধাপ এগিয়েছেন তাওহীদ হৃদয় (৩৯তম)। পারভেজ হোসেন ইমনও এগিয়ে উঠেছেন ৪০ নম্বরে। বোলারদের মধ্যে শেখ মাহেদী হাসান ৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে জায়গা করে নিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments