Wednesday, April 29, 2026
Homeসারাদেশনিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় এক যুবক (৪২) নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে নিউমার্কেটের বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা শিক্ষার্থী মো. মেজবাহ রহমান ডেইলি স্টারকে বলেন,   দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ওই যুবককে এলোপাতাড়ি গুলি করেন। তখন তিনি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। সেসময় আশপাশের লোকজন ধাওয়া দিলে তারা পালিয়ে যান।  

তিনি বলেন, হামলাকারী দুইজনই ক্যাপ ও মাস্ক পরা ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ডেইলি স্টারকে বলেন,
ওই ব্যক্তির মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

এসআই মো. শাহাদৎ হোসেন বলেন, নিহত যুবকের পরিচয়সহ বিস্তারিত ঘটনার জানার চেষ্টা চলছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments