Wednesday, April 29, 2026
Homeসারাদেশ২ দিনের মধ্যে দেশে পৌঁছাতে পারে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ

২ দিনের মধ্যে দেশে পৌঁছাতে পারে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী এক থেকে দুদিনের মধ্যে মরদেহ বাংলাদেশে পাঠানোর সব কার্যক্রম সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে। 

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, পুলিশ লিমনের মরদেহ দক্ষিণ ফ্লোরিডার টাম্পায় অবস্থিত একটি ফিউনারেল (মরদেহ সংরক্ষণ ও সৎকারকারী সংস্থা) কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

তিনি আরও জানান, মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নিয়েছেন। মরদেহ হস্তান্তরের আগে লিমনের পরিবারের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি নিয়েছে কনস্যুলেট।

দূতাবাস সূত্রে জানা গেছে, পরবর্তী সব প্রক্রিয়া ইসলামি শরিয়াহ অনুযায়ী সম্পন্ন করা হবে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। আট দিন পর গত শুক্রবার হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে। তবে নিখোঁজ থাকা অন্য শিক্ষার্থী বৃষ্টির মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments