Sunday, May 3, 2026
Homeআন্তর্জাতিকআলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিলো ইরান

আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিলো ইরান

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার বরাতে আজ শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে আলোচনার জন্য প্রস্তাবের খসড়া পাঠিয়েছে ইরান।

এর আগে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও যুক্তরাষ্ট্র।

এরপর ১১ এপ্রিল মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টাব্যাপী দীর্ঘ আলোচনা করে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুইপক্ষ।

পরবর্তীতে ফের আলোচনার উদ্যোগ নেওয়া হলেও মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ সফর বাতিল করে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ সফর করে।  

এ অবস্থায় ইরান নতুন প্রস্তাব জমা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে একইসঙ্গে তিনি ইরানের বন্দরের ওপর নৌ-অবরোধ অব্যাহত রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments