Sunday, May 3, 2026
Homeসারাদেশটাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদীর খননকাজ শুরু

টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদীর খননকাজ শুরু

টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন এবং পৌর এলাকার ‘নদীতীর প্রতিরক্ষা কার্যক্রম’ প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সদর উপজেলার ক্ষুদিরামপুরে লৌহজং নদী পুনঃখননের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি, ভাঙন রোধ এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আসবে । পাশাপাশি, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

‘দীর্ঘদিনের পলি জমে ভরাট এবং দখল-দূষণের শিকার হওয়া ধলেশ্বরী ও লৌহজং নদী খনন করার ফলে এই অঞ্চলের পানি প্রবাহ স্বাভাবিক হবে। কৃষি ও পরিবেশের আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে টাঙ্গাইল পৌর এলাকায় নদীতীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণের ফলে শহরের সুরক্ষা নিশ্চিত হবে,’ বলেন টুকু।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, মোট ৬টি প্যাকেজে ধলেশ্বরী ও লৌহজং নদীর ৫২ দশমিক ৯২ কিলোমিটার পুনঃখনন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৭০ লাখ টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments