Wednesday, May 6, 2026
Homeখেলাউজবেকিস্তানের প্রাথমিক দল ঘোষণা করলেন ক্যানাভারো

উজবেকিস্তানের প্রাথমিক দল ঘোষণা করলেন ক্যানাভারো

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে প্রবেশ করেছে উজবেকিস্তান। গুরুত্বপূর্ণ এই সময়ে ৪০ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ ফাবিও ক্যানাভারো। অভিজ্ঞতা ও নতুন প্রতিভার মিশেলে গড়া হয়েছে বিস্তৃত এই তালিকা।

এই প্রাথমিক দলে সবচেয়ে বেশি নজর কাড়ছে রাশিয়ান প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞ ১১ জন ফুটবলারের উপস্থিতি। তাদের মধ্যে উল্লেখযোগ্য ফরোয়ার্ড ও মিডফিল্ডার যেমন এলদর শোমুরোদভ, আব্বসবেক ফাইজুল্লায়েভ এবং ওস্তোন উরুনভ।

ইউরোপের শীর্ষ লিগের অভিজ্ঞতাও যুক্ত হয়েছে এই স্কোয়াডে। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আব্দুকোদির খুসানভ ডাক পেয়েছেন এই স্কোয়াডে। ডিফেন্ডার হলেও দলটির প্রাণভোমরা তিনিই।  

তবে এই তালিকা চূড়ান্ত নয়, এটি শুধুই একটি প্রাথমিক মূল্যায়ন স্কোয়াড। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শেষ পর্যন্ত ২৩ থেকে ২৬ জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে চূড়ান্ত দল, ফলে এই তালিকা থেকে বেশ কয়েকজনকে বাদ পড়তে হবে।

এই প্রস্তুতির অংশ হিসেবে ৬ মে থেকে ২৬ মে পর্যন্ত রাজধানী তাশখন্দে অনুষ্ঠিত হবে তিন সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং ক্যাম্প। বিশ্বকাপের আগে এটিই হবে দলের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব, যেখানে ক্যানাভারো তার সেরা কম্বিনেশন খুঁজে নেওয়ার সুযোগ পাবেন।

৪০ জনের প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক: ভ্লাদিমির নাজারভ, উতকির ইউসুপভ, বোতিরালি এরগাশেভ, আব্দুভখিদ নেমাতভ।

ডিফেন্ডার: ইব্রোখিমখালিল ইউলদোশেভ, আভাজবেক উলমাসালিয়েভ, জাখোনগির উরোজভ, রুস্তমজন আশুরমাতভ, মুখাম্মাদকোদির হামরালিয়েভ, উমারবেক এশমুরোদভ, আব্দুকোদির খুসানভ, আব্দুল্লা আব্দুল্লায়েভ, ফারুখ সায়ফিয়েভ, খোজিয়াকবর আলিজোনভ, শেরজোদ নাসরুল্লায়েভ, মুহাম্মাদরাসুল আব্দুমাজিদভ, বেহরুজ কারিমভ, দিয়র ওর্তিকবোয়েভ।

মিডফিল্ডার: কুভনদিক রুজিয়েভ, শেরজোদ এসানভ, নোদিরবেক আব্দুরজ্জোকভ, ওদিলজন খামরোবেকভ, উমারালি রাখমোনালিয়েভ, আলিশের ওদিলভ, সরদোরবেক বাখরোমভ, আকমল মোজগোভয়, ওতাবেক শুকুরভ, জামশিদ ইস্কান্দেরভ, জাসুরবেক জালোলিদ্দিনভ, আজিজজন গানিয়েভ।

ফরোয়ার্ড: আব্বোসবেক ফায়জুল্লায়েভ, জালোলিদ্দিন মাশারিপভ, দোস্তনবেক খামদামভ, ওস্তন উরুনভ, রুসলানবেক জিয়ানভ, আজিজবেক আমোনভ, খুসাইন নরচায়েভ, শেরজোদ তেমিরভ, ইগর সের্গেইভ, এলদোর শোমুরোদভ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments