Wednesday, May 6, 2026
Homeসারাদেশঅন্যান্য দেশের চুক্তি পাশে নিয়ে বাংলাদেশেরটা পড়লে ভালো বোঝা যাবে: পররাষ্ট্রমন্ত্রী

অন্যান্য দেশের চুক্তি পাশে নিয়ে বাংলাদেশেরটা পড়লে ভালো বোঝা যাবে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের অন্যান্য যেসব দেশ বাণিজ্য চুক্তি করেছে, সেগুলোর সঙ্গে বাংলাদেশের চুক্তি তুলনা করে দেখার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশ ১৩১টিতে শ্যাল বলেছে। আমরা তো একা এই চুক্তি করিনি, বিশ্বের অন্যান্য দেশও করেছে। ইন্দোনেশিয়া ২৩১টিতে শ্যাল বলেছে।’

‘সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন, তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে আপনি জিনিসটা ভালো বুঝবেন,’ যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমকর্মীদের তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সব দেশগুলোকে রিসেপ্রোকাল ট্যারিফ—যেমন আমাদের ৩৯ শতাংশ বা ৩৭ শতাংশ দিয়েছিল। অন্যান্য সব দেশগুলোকে দিয়েছে। (তারা) সমঝোতা করেছে। ২০ পেয়েছে ভিয়েতনাম, আমরা ১৯ পেয়েছি। সবার এগ্রিমেন্টগুলো এখন পাবলিক স্পেসে পাওয়া যাচ্ছে, আপনারা (গণমাধ্যমকর্মী) বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়েন, তাহলে বুঝবেন যে আমরা কী রেট পেয়েছি। আমরা কী কী বিষয়ে তাদের সঙ্গে চুক্তি করেছি, অন্যরা কী চুক্তি করেছে। অন্যদের পারচেস কমিটমেন্ট কত, আমাদের পারচেস কমিটমেন্ট কত।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments