Wednesday, May 6, 2026
Homeসারাদেশরেলক্রসিংয়ে বিকল বালুর ট্রাক, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

রেলক্রসিংয়ে বিকল বালুর ট্রাক, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈর বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে রেললাইনের ওপর আটকে পড়ে ঢাকা-যমুনা সেতু রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, রেললাইনের ওপর ট্রাকটি আটকে থাকায় ‘নীলসাগর এক্সপ্রেস’সহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। প্রথমে স্থানীয় লোকজন ট্রাকটি সরানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টা ২০ মিনিটের দিকে বিকল ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এরপর ওই ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সোনাখালী রেলক্রসিংয়ের দুই পাশের সড়কে অনেক খানাখন্দ রয়েছে। এর ফলে প্রায়ই ভারী যানবাহন পার হওয়ার সময় আটকে যায় এবং ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, রেললাইনের ওপর ট্রাক বিকল হয়ে পড়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল। পরে ট্রাকটি সরিয়ে নেওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments