Wednesday, May 6, 2026
Homeসারাদেশউখিয়া ক্যাম্পে আবারও গুলি, রোহিঙ্গা নিহত

উখিয়া ক্যাম্পে আবারও গুলি, রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক সশস্ত্র গ্রুপের ‘কমান্ডার’কে হত্যার ২৪ ঘণ্টা পার না হতেই আরেক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত মোহাম্মদ কামাল আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) নেতা নবী হোসেনের ছোট ভাই। 

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত কমান্ডার রিয়াজ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের চাচাতো ভাই আয়ুব হোসেনের দাবি, জোহরের নামাজ শেষে বাজার এলাকায় যাওয়ার সময় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) ১২-১৩ জন সদস্য কামালকে গুলি করে হত্যা করে।

এপিবিএনের কমান্ডার রিয়াজ বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় ও পরে তার মৃত্যু হয়।’

‘তার মাথায় ও বুকে গুলি করা হয়েছিল,’ বলেন এ পুলিশ কর্মকর্তা।

তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্প-৮ ইস্ট ও ক্যাম্প-৭ এর মধ্যবর্তী তারজার ব্রিজ এলাকায় গোলাগুলিতে নিহত হন রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ এআরও-এর ‘কমান্ডার’ কেফায়েত উল্লাহ হালিম (৪৫)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments