Saturday, May 9, 2026
Homeখেলাবায়ার্নকে হতাশায় ডুবিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

বায়ার্নকে হতাশায় ডুবিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

বায়ার্ন মিউনিখের মাঠ থেকে ড্র নিয়ে ফিরে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। 

বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের রোমাঞ্চকর লড়াইটি ১-১ গোলে ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে লুইস এনরিকের দল।

নিজেদের মাঠে প্রথম লেগে ৫-৪ ব্যবধানে জিতে সুবিধাজনক অবস্থানে ছিল পিএসজি। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বুধবার ম্যাচের তিন মিনিট হওয়ার আগেই লিড নেয় তারা। প্রতি-আক্রমণ থেকে উসমান দেম্বেলের গোলে ম্যাচে এগিয়ে যাওয়ার পাশাপাশি দুই লেগ মিলিয়ে ব্যবধান ২ গোলের করে নেয় ফরাসি চ্যাম্পিয়নরা।

ম্যাচের বাকিটা সময় বায়ার্ন গোল শোধের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালালেও পিএসজির রক্ষণভাগ ভাঙতে হিমশিম খেয়েছে। ইনজুরি টাইমে হ্যারি কেইন পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে সমতায় ফেরান। তবে ফাইনালের টিকিট পেতে সেটি যথেষ্ট ছিল না। ১৯৯০ সালের পর রিয়াল মাদ্রিদ ছাড়া আর কোনো দল টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। এবার সেই রেকর্ডের সামনে দাঁড়িয়ে পিএসজি।

আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি। অন্যদিকে, বায়ার্ন মিউনিখের বিদায়ে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াই থেকে ছিটকে গেল সব জার্মান ক্লাব। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি হারের পর আক্ষেপ করে বলেন, ‘অত্যন্ত শক্তিশালী এক প্রতিপক্ষের কাছে আমরা দুটি ম্যাচে খুব সামান্য ব্যবধানে হেরেছি।’

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments