Thursday, July 23, 2026
Homeচীনে ভারী বৃষ্টিপাত-ঘূর্ণিঝড়ে ১৫ জনের প্রাণহানি

চীনে ভারী বৃষ্টিপাত-ঘূর্ণিঝড়ে ১৫ জনের প্রাণহানি

চীনের কয়েকটি অঞ্চল গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে। এই অত্যন্ত বৈরি আবহাওয়ার জেরে প্রাণ হারিয়েছেন ১৫ ব্যক্তি। নিখোঁজ আছেন আরও নয়জন।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি জানিয়েছে। 

চীনের নেতা শি জিনপিং ‘সর্বাত্মক’ উদ্ধার কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। 

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত হুবেই প্রদেশেই ‘অত্যন্ত বৈরি আবহাওয়ার’ কারণে ১১ জন মারা গেছেন। ওই অঞ্চলের নিখোঁজের সংখ্যা এক। 

প্রতিকূল আবহাওয়ার শিকার হয়ে দক্ষিণের গুয়ানজি প্রদেশে চার জনের মৃত্যু হয়েছে এবং সেখানে আটজন নিখোঁজ আছেন। অপর রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এই তথ্য জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments