Thursday, July 23, 2026
Homeঅপরাধমিঠামইনে বৃষ্টিতে সরে গেছে সড়কের নিচের মাটি, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

মিঠামইনে বৃষ্টিতে সরে গেছে সড়কের নিচের মাটি, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

চার দিনের টানা বৃষ্টিতে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় একটি সড়কের একাংশে নিচের মাটি সরে গিয়ে ২০-২৫ ফুট ফাঁপা হয়ে গেছে।

এতে উপজেলার ঘাগড়া ও কেওয়ারজোড় ইউনিয়নের এ সংযোগ সড়কের নিচে খালের মতো করে পানি প্রবাহিত হচ্ছে। বিকল্প না থাকায় এ সড়ক দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে অসংখ্য যানবাহনসহ স্থানীয় হাজারো মানুষ।

ইতোমধ্যে মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সড়কটির এ অবস্থা হয়। মিঠামইনের গোধর গোস্তামী আখড়া সংলগ্ন এলাকায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়কের নিচের স্ল্যাবসহ মাটি ধসে ভেতরে বড় ফাঁপা অংশের সৃষ্টি হয়।

এতে উপর থেকে সড়কটি স্বাভাবিক মনে হলেও নিচের মাটি সরে যাওয়ায় এটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, অটোরিকশা ও পণ্যবাহী যানসহ বিভিন্ন ধরনের অসংখ্য যানবাহন চলাচল করে।

ভারী যানবাহন গেলে কিংবা সামান্য চাপেই সড়কের অবশিষ্ট অংশ ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

যোগাযোগ করা হলে মিঠামইন উপজেলা এলজিইডির প্রকৌশলী ফয়জুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বৃষ্টি কিছুটা কমলে ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজ শুরু করা হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments