Wednesday, July 22, 2026
Homeঅপরাধজমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক, সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক, সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ

বর্ষীয়ান আইনজীবী, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

আজ রোববার এক শোকবার্তায় প্রধান বিচারপতি নিজের পক্ষ থেকে এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ ভোর ৪টা ১৯ মিনিটের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

এদিকে জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারিক কার্যক্রম আধাবেলা (দিনের দ্বিতীয়ার্ধে) বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

সুপ্রিম কোর্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সারা দিন চেম্বার আদালতও বন্ধ থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments