Friday, July 24, 2026
Homeসালমানের ‘মাতৃভূমি’ মুক্তি নিয়ে জটিলতা, যা জানা গেল

সালমানের ‘মাতৃভূমি’ মুক্তি নিয়ে জটিলতা, যা জানা গেল

সালমান খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। প্রথমে শোনা গিয়েছিল, ২০২৬ সালেই মুক্তি পাবে সিনেমাটি। তবে নতুন রিপোর্ট বলছে, সেই সম্ভাবনা ক্রমশ ফিকে হচ্ছে। সব ঠিক থাকলেও হয়তো প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালে।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, সিনেমাটির নাম প্রথমে ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে নাম বদলে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া।

২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প।

বিষয়টি এখনও রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর। সেই কারণেই সিনেমার মুক্তি নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়।

কিছু দিন আগে শোনা গিয়েছিল, এটি নাকি সেন্সর বোর্ডে আটকে রয়েছে। যদিও প্রযোজনা সংস্থার দাবি, এখনও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) কাছে সিনেমাটি জমাই দেওয়া হয়নি।

তাহলে দেরি কেন?

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে দাবি, সিনেমার চিত্রনাট্য এখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনায় রয়েছে। ভারত-চীন সম্পর্কের বিষয়টি মাথায় রেখেই প্রতিটি অংশ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত মুক্তির দিন ঘোষণা করতে চাইছেন না নির্মাতারা।

অনুমোদন দ্রুত মিললেও আরেকটি সমস্যা রয়েছে। সেটি হল মুক্তির উপযুক্ত সময়।

বছরের বড় উৎসবগুলোকে ঘিরে অধিকাংশ তারিখই ইতোমধ্যে অন্য সিনেমার দখলে। অক্টোবরের দশেরা উপলক্ষে দীর্ঘ ছুটির সময়টিকে সম্ভাব্য মুক্তির সময় হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু সেই সময়ে রাজকুমার রাওয়ের ‘রাফতার’ এবং ইমরান হাশমি-জেনেলিয়া দেশমুখ অভিনীত ‘গানমাস্টার জি৯’ মুক্তির দৌড়ে রয়েছে। যদিও কোনও সিনেমার পক্ষ থেকেই এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এ ছাড়া বক্স অফিসে বড় সংঘর্ষ এড়িয়ে চলাই সালমান খানের পছন্দ বলেও ইন্ডাস্ট্রির অন্দরে আলোচনা রয়েছে। ফলে একই সময়ে একাধিক বড় সিনেমা এলে ‘মাতৃভূমি’র মুক্তি পিছিয়ে যেতে পারে।

সব মিলিয়ে ২০২৬ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা এখন অনিশ্চিত। পরিস্থিতির পরিবর্তন না হলে নির্মাতারা ২০২৭ সালকেই বেছে নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

সেই ক্ষেত্রে আগামী বছর সালমান খানের দুটি সিনেমা মুক্তি পেতে পারে। এর মধ্যে পরিচালক ভামসি পাইডিপল্লীর নতুন সিনেমাতেও অভিনয় করছেন তিনি। সেখানে তার সঙ্গে দেখা যাবে নয়নতারাকে।

তবে ‘মাতৃভূমি’ মুক্তির দিনক্ষণ নিয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই সালমান-অনুরাগীদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments