Friday, July 24, 2026
Homeউগান্ডায় স্কুলবাস খাদে পড়ে ২১ জনের প্রাণহানি

উগান্ডায় স্কুলবাস খাদে পড়ে ২১ জনের প্রাণহানি

উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে গেলে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্ক মানুষ মারা গেছেন। 

আজ শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

পূর্ব আফ্রিকার দেশটিতে সড়ক নিরাপত্তার অবস্থা দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে মহাসড়কগুলোতে প্রায়ই বাস ও ট্রাক দুর্ঘটনা ঘটে।

রাজধানী কাম্পালার কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীরা কাপচোরওয়া জেলার সিপি ফলস এলাকায় শিক্ষা সফর শেষে ফিরছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে।

পুলিশের প্রাথমিক তদন্তে এসব তথ্য জানা গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে পুলিশ জানায়, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ২০ জন শিক্ষার্থী মারা গেছে। এছাড়া তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং আরও কয়েকজন কিশোর-কিশোরী আহত হয়েছেন।

পুলিশ দুর্ঘটনাকবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটির একটি ছবি প্রকাশ করেছে। 

একই সঙ্গে জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আহত শিশু ও প্রাপ্তবয়স্কদের কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উগান্ডায় প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর পাওয়া যায়।  

গত বছরের অক্টোবরে দেশটির একটি প্রধান মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৬ জন মারা যান.

২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়, ওই বছর উগান্ডায় চার হাজার ৪৩৪টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছিল।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments