Wednesday, July 22, 2026
Homeঅপরাধবস্ত্রশিল্পের সমস্যা সমাধানে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন

বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে ৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন

বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা করে এর সমাধানে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের এক সৌজন্য সাক্ষাতের পর এ কমিটি গঠন করা হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাক্ষাতে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে টেক্সটাইল অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরেন এবং এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের কথা স্মরণ করে এর প্রশংসা করেন। তিনি এ খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়া। এ ছাড়া আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments