Wednesday, May 6, 2026
Homeসারাদেশঅফিস আদেশের বিরুদ্ধে মানবন্ধন ও গণমাধ্যমে বক্তব্য, সুপ্রিম কোর্টের ৫ কর্মচারী বরখাস্ত

অফিস আদেশের বিরুদ্ধে মানবন্ধন ও গণমাধ্যমে বক্তব্য, সুপ্রিম কোর্টের ৫ কর্মচারী বরখাস্ত

বিচারপতিদের বাসভবনে কাজ করতে রাজি না হয়ে মানববন্ধন করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার দায়ে ৫ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বরখাস্ত কর্মচারীরা হলেন—নিম্নমান সহকারী (এমএলএসএস) মো. আসাদুজ্জামান, রোকসানা নিশা, মো. মিরাজ, মেহেদী হাসান ও পরিচ্ছন্নতাকর্মী আরিফ শেখ।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা পৃথক আদেশে বরখাস্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ওই কর্মচারীরা মানববন্ধনে অংশগ্রহণ, সংবাদ সম্মেলনে বক্তব্য এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে উসকানি দিয়েছেন। তারা বিচারপতির বাসভবনে দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেছেন এবং কর্মচারীদের মধ্যে বিদ্রোহী মনোভাব তৈরির চেষ্টা করেছেন।

এ ধরনের কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে বলেও আদেশে উল্লেখ করা হয়।

বরখাস্তের আদেশে বলা হয়, ওই কর্মচারীদের সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা প্রচলিত নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments