Sunday, May 3, 2026
Homeখেলা'আমরা প্রস্তুত': সেমির আগে বায়ার্নকে পিএসজির হুঙ্কার

‘আমরা প্রস্তুত’: সেমির আগে বায়ার্নকে পিএসজির হুঙ্কার

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে যখন মহারণের বাঁশি বাজার অপেক্ষায়, তখন প্যারিসের আকাশ থেকে যেন ভেসে আসছে এক আত্মবিশ্বাসী হুঙ্কার, ‘আমরা প্রস্তুত!’ বায়ার্ন মিউনিখ যখন নিজেদের লিগ ম্যাচে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর হাঁসফাঁস লড়াইয়ে ক্লান্ত, তখন সম্পূর্ণ ভিন্ন এক আবহে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রস্তুতি সারল পিএসজি।

মূল একাদশের একাধিক তারকাকে বিশ্রামে রেখেও অ্যাঞ্জার্স এসসিওর বিপক্ষে ৩-০ গোলের এক অনায়াস জয় তুলে নিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। এই জয় কেবল পয়েন্ট টেবিলের হিসাব মেলায়নি, বরং সেমিফাইনালের আগে বায়ার্নের প্রতি ছুঁড়ে দিয়েছে এক প্রচ্ছন্ন চ্যালেঞ্জ।

দলের এমন দাপুটে পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পিএসজি কোচ এনরিকে। ম্যাচ শেষে নিজের তৃপ্তির কথা জানিয়ে তিনি বলেন, ‘অনুভূতিটা দারুণ। চ্যাম্পিয়ন্স লিগের একটি সেমিফাইনালের আগে এমন একটি ফলাফলই হতে পারে সেরা প্রস্তুতি। প্রতিটি খেলোয়াড়ের আত্মবিশ্বাসের জন্য, দলের জন্য এবং সর্বোপরি সমর্থকদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রস্তুত।’

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে প্যারিসে আতিথ্য নেবে বায়ার্ন। কিন্তু এই মহারণের আগে দুই দলের প্রস্তুতির চিত্রটা ছিল একেবারেই দুই মেরুর।

শনিবারের লিগ ম্যাচে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিও দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মেইঞ্জ ০৫-এর বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাভারিয়ানরা। পরে হ্যারি কেইন এবং মাইকেল ওলিসেকে মাঠে নামিয়ে কোনোমতে ৪-৩ গোলের ঘাম ঝরানো এক জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

অন্যদিকে, অ্যাঞ্জার্সের মাঠে পিএসজিকে এমন কোনো শ্বাসরুদ্ধকর নাটকের জন্ম দিতে হয়নি। ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে, আক্রমণভাগের তারকা ডেজিরে দুয়ে এবং খভিচা কোয়ারাটসখেলিয়ার মতো খেলোয়াড়দের বেঞ্চে বসিয়ে রেখেও শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments