Sunday, May 3, 2026
Homeখেলাটেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে পিএসএলের ফাইনালের কারণে অভিজ্ঞ ব্যাটার বাবর আজম আসবেন পরে। 

রোববার সকালে ঢাকায় পা রাখে শান মাসুদের দল। ১৬ সদস্যের পাকিস্তান দলের বাবর ছাড়া এসেছেন সবাই। আজ রাতে পিএসএলের ফাইনাল খেলে দলের সঙ্গে যোগ দেবেন পাকিস্তানের সেরা ব্যাটার বাবর। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফরে নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে দুই টেস্ট খেলবে পাকিস্তান দল। ৮ মে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। 

বাংলাদেশের বিপক্ষে টেস্টে এবার কিছু তরুণকে বাজিয়ে দেখছে পাকিস্তান। দলে আছেন টেস্টে অভিষেক না হওয়া চার ক্রিকেটার বাঁহাতি ওপেনার আবদুল্লাহ ফজল,  আজান আওয়াইস, পেস-বোলিং অলরাউন্ডার এমাদ বাট এবং উইকেটকিপার-ব্যাটসম্যান গাজী ঘোরি। 

কোচিং স্টাফেও আছে বদল। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ পেয়েছেন টেস্ট দলের দায়িত্ব। 

পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments