Sunday, May 3, 2026
Homeআন্তর্জাতিকইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে আনা হবে: ট্রাম্প

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে আনা হবে: ট্রাম্প

ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে তেহরানের সঙ্গে ওয়াশিংটন কাজ করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন।

আজ শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমরা যৌথভাবে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম উদ্ধার করতে যাচ্ছি। আমরা ইরানের সঙ্গে মিলে বেশ ধীরস্থিরভাবে কাজটি করব। আমরা বড় বড় যন্ত্রপাতি নিয়ে সেখানে খনন কাজ শুরু করব এবং সেই সম্পদ যুক্তরাষ্ট্রে নিয়ে আসব।’

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানে ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা ‘পারমাণবিক বর্জ্যের’ কথা উল্লেখ করেন এবং জানান, এগুলো উদ্ধারের প্রক্রিয়া শুরু হবে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এই ‘নিউক্লিয়ার ডাস্ট’ বলতে মূলত গত বছরের জুনে ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত পারমাণবিক স্থাপনাগুলোর অবশিষ্টাংশের কথা বলেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments