Friday, July 24, 2026
Homeএকাদশে তিন পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন

একাদশে তিন পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লড়াইয়ে শুরুর একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। রক্ষণভাগ, মিডফিল্ড দুই জায়গাতেই এসেছে বড় পরিবর্তন। অপরদিকে ১৬ বছর পর শিরোপা পুনরুদ্ধারের মিশনে ফ্রান্সকে হারানো দলের উপরেই ভরসা রেখেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। 

জনপ্রিয় আর্জেন্টাইন স্পোর্টস নেটওয়ার্ক টিওয়াইসি স্পোর্টস আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের খবর জানিয়েছে। চমক হিসেবে দলে ঢুকেছেন নিকো গঞ্জালেজ। এছাড়া একাদশে ফিরেছেন গঞ্জালো মন্টিয়েল ও রদ্রিগো ডি পল। 

রাইটব্যাকে নাহুয়েল মলিনার জায়গায় মন্টিয়েলের একাদশে ফেরা অনেকটা অনুমিতই ছিল। বিশেষ করে ইংল্যান্ডের একমাত্র গোলটি এসেছিল মলিনার দিক থেকেই। আর বদলি হিসেবে নেমে আক্রমণে গতি বাড়িয়েছিলেন মন্টিয়েল। স্কালোনি তাই মন্টিয়েলের উপরেই ভরসা রাখছেন আজ। 

সেমিফাইনালে মিডফিল্ড সামলানো লিয়ান্দ্রো পারেদেস ও গিউলিয়ানো সিমিয়ানো থাকছেন না শুরুর একাদশে। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে ভালো পারফর্ম করা রদ্রিগো ডি পল ও নিকো গঞ্জালেজ একাদশে ঢুকেছেন। 

আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের বদলে হুলিয়ান আলভারেজের উপরেই ভরসা রেখেছেন কোচ স্কালোনি। লামিন ইয়ামালকে সামলানোর দায়িত্ব পেয়েছেন যথারীতি নিকোলাস টালিয়াফিকো। 

অপরদিকে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কোনো রকমের পরীক্ষা-নিরীক্ষার দিকে যাননি স্পেন কোচ। ফ্রান্সকে নিয়ে ছেলেখেলা করা একাদশই নামাচ্ছেন আর্জেন্টিনার বিপক্ষে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments