Friday, July 24, 2026
Homeমেসি নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলেন রদ্রি

মেসি নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলেন রদ্রি

সোনালী বিশ্বকাপ ট্রফির পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের তকমাটিও হারালেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ককে টপকে এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার ‘গোল্ডেন বল’ জিতে নিয়েছেন শিরোপাজয়ী স্পেনের অধিনায়ক রদ্রি।

টুর্নামেন্টে ৮ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তোলা মেসি এবারও গোল্ডেন বল জেতার অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শিরোপার পাশাপাশি গোল্ডেন বলও হাতছাড়া হয়েছে মেসির। 

অবশ্য ২০১৪ ও ২০২২ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে ক্যারিয়ারে দুইবার গোল্ডেন বল জিতেছেন মেসি। রদ্রির পর দ্বিতীয় সেরা খেলোয়াড় হয়ে মেসি এবার জিতেছেন ‘সিলভার বল’। আর ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে পেয়েছেন ‘ব্রোঞ্জ বল’।

কে জিতলেন কোন পুরষ্কার: 

গোল্ডেন বল: রদ্রি (স্পেন)

গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপে (ফ্রান্স) 

গোল্ডেন গ্লাভস: উনাই সিমন (স্পেন)

সেরা তরুণ খেলোয়াড়: পাউ কুবার্সি (স্পেন)

ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড: নেদারল্যান্ডস 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments