Thursday, July 23, 2026
Homeএক বিশ্বকাপেই যত রেকর্ড এমবাপের

এক বিশ্বকাপেই যত রেকর্ড এমবাপের

যেন স্বপ্নের মতো এক বিশ্বকাপ কাটাচ্ছেন কিলিয়ান এমবাপে। অপরাজিত থেকে দল ফ্রান্স উঠে গেছে টানা তৃতীয় সেমিফাইনালে। ৮ গোল ও ৩ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে আছেন এমবাপে। চলতি বিশ্বকাপে একগাদা রেকর্ডও ভেঙেছেন এই ফরাসি মহাতারকা। এক নজরে দেখে নেয়া যাক সেই রেকর্ডগুলো। 

ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা: 

সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গোল করেই এই কীর্তি গড়েছেন এমবাপে। অলিভিয়ের জিঁরুকে টপকে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ৫৬ গোল নিয়ে বিশ্বকাপ শুরু করা এমবাপের ফ্রান্সের জার্সিতে গোল এখন ৬৪টি। ৫১ গোল নিয়ে তালিকার তিনে থিয়েরি অঁরি, ৪৪ গোল নিয়ে আতোয়াঁ গ্রিজমান আছেন চারে।   

বিশ্বকাপে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা: 

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেও ফ্রান্সের হয়ে এমবাপের চেয়ে বেশি গোল করতে পারেননি আর কেউ। সেনেগালের বিপক্ষে ওই গোল দিয়েই জাঁ ফন্তেইনের ১৩ গোল টপকে গিয়েছিলেন। মরক্কোর বিপক্ষে গোলের পর তার বিশ্বকাপ গোলসংখ্যা এখন ২০। এই মুহূর্তে মেসির চেয়ে পিছিয়ে আছেন মাত্র এক গোলে। 

পেনাল্টি ছাড়া বিশ্বকাপে সর্বাধিক গোল: 

মরক্কোর বিপক্ষে গোল দিয়ে লিওনেল মেসির সাথে যৌথভাবে এই রেকর্ডটিও এমবাপের। এমবাপের ২০ গোলের মধ্যে মাত্র তিনটি এসেছে পেনাল্টি থেকে, বাকি ১৭টি পেনাল্টি ছাড়া গোল। 

বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ গোল: 

সুইডেনের বিপক্ষে জোড়া গোলের প্রথমটি করে এই রেকর্ডের মালিক হয়েছেন এমবাপে। এই মুহূর্তে বিশ্বকাপের নকআউটে মোট ১২টি গোল আছে এমবাপের, তাও মাত্র তিন বিশ্বকাপ খেলে। এর আগে ৮ গোল নিয়ে এই রেকর্ড ছিল দুই ব্রাজিলিয়ান লিওনিদাস ও রোনালদো নাজারিওর। 

সবচেয়ে বেশি গোলে অবদান: 

মরক্কো ম্যাচে উসমান দেম্বেলেকে করা অ্যাসিস্টের মাধ্যমে আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন ফরাসি অধিনায়ক। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দুইটি ভিন্ন বিশ্বকাপে ১০ বা ততোধিক গোলে অবদান রেখেছেন তিনি। চলতি বিশ্বকাপে ৮ গোলের সাথে আছে ৩ অ্যাসিস্ট। ২০২২ এর কাতার বিশ্বকাপেও ৮ গোলের পাশাপাশি করেছিলেন ২ অ্যাসিস্ট।

ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ:

ফ্রান্সের হয়ে এমবাপের চেয়ে বিশ্বকাপে বেশি ম্যাচ খেলেননি আর কেউ। সাবেক অধিনায়ক হুগো লরিসের সাথে যুগ্মভাবে বিশ্বকাপে সর্বোচ্চ ২০ ম্যাচে মাঠে নেমেছেন এমবাপে। অবশ্য সেমিফাইনাল খেলতে নামলেই লরিসকে টপকে রেকর্ডটি একার করে নেবেন এমবাপে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments