Friday, May 1, 2026
Homeবিনোদনএবার কার বায়োপিকে আমির

এবার কার বায়োপিকে আমির

আমির খানের সর্বশেষ সিনেমা ছিল সিতারে জামিন পার। তারপর তার নতুন সিনেমা নিয়ে কোনো ঘোষণা আসেনি। তবে আমিরের দীর্ঘদিনের অপেক্ষা ছিল বায়োপিকে অভিনয়ের।

একসময় তিনি গুলশান কুমারের বায়োপিকে আগ্রহ দেখিয়েছিলেন। পরে দাদাসাহেব ফালকের বায়োপিকে কাজ করার জোর গুঞ্জন ছিল। অবশেষে মনে হচ্ছে তিনি তার পছন্দের কাজ পেয়ে গেছেন।

সূত্রের বরাতে বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, অশনীর গ্রোভারের বায়োপিকে কাজ করতে রাজি হয়েছেন আমির খান। ভারত-পের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে স্টার্টআপ জগতে তার অবদান বলিউডের এই সুপারস্টারকে মুগ্ধ করেছে।

একটি সূত্র জানিয়েছে, ‘আমির স্ক্রিপ্ট পড়েছেন এবং খুব পছন্দ করেছেন। তিনি এই সিনেমাতে কাজ করছেন। বর্তমানে এটি প্রি-প্রোডাকশন পর্যায়ে আছে। এছাড়া অশনীর দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত হওয়ায় গল্পটি খুবই রিলেটেবল।’

বিভিন্ন সাক্ষাৎকারে অশনীরকে জিজ্ঞাসা করা হয়েছিল, বড় পর্দায় তার বায়োপিকে কাকে দেখতে চান। উত্তরে তিনি বলেছিলেন, প্রথমে তার মনে আসে খানদের বা অক্ষয় কুমারের কথা। তবে তিনি কোনো নির্দিষ্ট অভিনেতার প্রতি তার পক্ষপাতী নন। কারণ তার বিশ্বাস, গল্পই আসল নায়ক, তাই যে অভিনেতা গল্প নিয়ে ভাববেন, তাকেই নেওয়া উচিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments