Wednesday, April 29, 2026
Homeসারাদেশকুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন: তদন্তে র‌্যাব-ডিবিসহ একাধিক সংস্থা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন: তদন্তে র‌্যাব-ডিবিসহ একাধিক সংস্থা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি র‍্যাব, ডিবি, সিআইডি ও পিবিআইসহ একাধিক সংস্থা ছায়া তদন্ত শুরু করেছে।  

এর আগে গতকাল শনিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন নিহতের মা নীলিমা বৈরাগী। 

আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা।

পুলিশ জানায়, গতকাল সকালে কোটবাড়ি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুলেট বৈরাগীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লা কাস্টমসের বিবির বাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ইতোমধ্যে ঘটনাস্থল ও আশপাশের বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়া তদন্ত এগিয়ে নিতে নিহতের মোবাইল ফোন, ভিসা কার্ড ও বিকাশ লেনদেনের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ সকালে মরদেহটি ধর্মসাগর এলাকার কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সহকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

কাস্টমস কমিশনার আবদুল মান্নান সরদার বলেন, ‘ঘটনার পর থেকেই আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। দ্রুত তদন্ত শেষ হবে বলে আশা করছি।’

পরিবার সূত্রে জানা যায়, প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেন বুলেট। রাত আড়াইটার দিকে পরিবারের সঙ্গে তার সবশেষ কথা হয়। এরপর তার ফোন থেকে অজ্ঞাত ব্যক্তিরা যোগাযোগ করে ও কিছুক্ষণের মধ্যে ফোনটি বন্ধ হয়ে যায়। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার হয়।

নিহতের বাবা সুশীল বৈরাগী বলেন, ‘ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। এখন তার নিথর দেহ নিয়ে বাড়ি ফিরছি।’ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানান বাবা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments