Wednesday, April 29, 2026
Homeসারাদেশকুষ্টিয়া থেকে ছাড়েনি আন্তঃজেলা বাস, পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকাল কর্মবিরতি চলছে

কুষ্টিয়া থেকে ছাড়েনি আন্তঃজেলা বাস, পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকাল কর্মবিরতি চলছে

দুই দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন কুষ্টিয়া পরিবহন শ্রমিকরা। আজ শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস চলাচল।

ফলে ভোগান্তিতে পড়েছেন কুষ্টিয়া-মেহেরপুর, প্রাগপুর, রাজবাড়ী, যশোর, খুলনা, বরিশাল, পাবনা, সিরাজগঞ্জ ও রাজশাহী রুটের যাত্রীরা।

মালিক গ্রুপ ও মালিক সমিতির অধীনে পরিচালিত যাত্রীবাহী বাস না ছাড়লেও ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

গত সন্ধ্যায় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এই কর্মবিরতির ডাক দেয়। তাদের দাবি, মালিকরা যে সুযোগ-সুবিধা ভোগ করেন, তা শ্রমিকদেরও দিতে হবে এবং শ্রমিক সংগঠনের নামে কুষ্টিয়া-খুলনা রুটে একটি বাস চালানোর অনুমোদন দিতে হবে।

জানতে চাইলে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ আগে শ্রমিকরা এই দুই দাবি জানিয়েছিল। দাবি পূরণ না হওয়ায় আজ থেকে কর্মবিরতি শুরু হয়েছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments