Friday, July 24, 2026
Homeঅপরাধগাজীপুরে গারদখানা থেকে পালানো ৩২ মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুরে গারদখানা থেকে পালানো ৩২ মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মহানগর (জিএমপি) কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্ক থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি মো. সম্রাট মন্ডলকে (২৮) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ মঙ্গলবার ভোরে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১ ও র‍্যাব-১৪ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ মঙ্গলবার সকালে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। সম্রাটকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, গতকাল সোমবার দুপুর ২টার দিকে গাজীপুর সদর থানার পূর্ব জয়দেবপুর এলাকায় অবস্থিত জিএমপি কোর্ট পুলিশের নিয়ন্ত্রণাধীন গারদখানার রিসিভ ডেস্কের পাশে আসামিদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।

এ সময় সম্রাট মন্ডল কৌশলে হাতকড়া ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জরুল ইসলাম বাদী হয়ে একই দিন দণ্ডবিধির ২২৪ ধারায় গাজীপুর সদর থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, সম্রাটকে এর আগে জিএমপি সদর থানার অধিযাচনের ভিত্তিতে গত ১৯ জুলাই রাত ৯টার দিকে গাজীপুরের গাছা থানার কুনিয়া মধ্যপাড়া এলাকার চৌধুরী মার্কেটের ইব্রাহিমের আটতলা ভাড়া বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments