Wednesday, April 29, 2026
Homeসারাদেশগাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৬

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৬

গাজীপুর সদর উপজেলায় একটি সিরামিক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।

তারা হলেন—রেবা (৪৫), তপোরা (৪০), শিল্পী (৩৫), রুমা (৩০), আজিজুল হক (৩০) ও শারমিন (২২)।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডগরী (নয়াপাড়া) এলাকায় প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার সামনে এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফিডার রোড অবরোধ করে মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা কারখানার প্রধান ফটক ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় সংঘর্ষে কয়েকজন আহত হন।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত বেশিরভাগ শ্রমিক পায়ে ও বিভিন্ন স্থানে জখম নিয়ে হাসপাতালে এসেছিলেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কর দ্য ডেইলি স্টারকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

তবে কতজন আহত হয়েছেন তা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আসাদুজ্জামান ডেইলি স্টারকে জানান, গুরুতর আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে আনা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস বিল বকেয়া থাকায় গত ২ এপ্রিল কর্তৃপক্ষ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় মালিকপক্ষ বেতন পরিশোধ করতে পারেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments