Wednesday, April 29, 2026
Homeতথ্যপ্রযুক্তিচালু হলো চীনের এআই চ্যাটবট ডিপসিকের নতুন সংস্করণ

চালু হলো চীনের এআই চ্যাটবট ডিপসিকের নতুন সংস্করণ

চীনের স্টার্টআপ প্রতিষ্ঠান ডিপসিক একটি নতুন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেল চালু করেছে। প্রতিষ্ঠানের দাবি, নতুন সংস্করণটি আগের তুলনায় আরও অনেক সাশ্রয়ী ও দক্ষ। 

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

এক বছরেরও বেশি সময় এআই খাতে সাড়া ফেলে দেয় চ্যাটবট ডিপসিক। সে সময় সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ‘চ্যাটজিপিটির’ তুলনায় এই চীনা অ্যাপের রক্ষণাবেক্ষণ ও পরিচালনা খরচ উল্লেখযোগ্য আকারে কম ছিল। 

তবে সক্ষমতায় কোনো দিক দিয়েই পিছিয়ে থাকেনি ডিপসিক। 

চীনের এই অসামান্য সাফল্যে মার্কিন প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা উদ্বেগে পড়ে যান। 

এবারের সংস্করণে খরচ আরও কমানোর ঘোষণা এসেছে। 

যুক্তরাষ্ট্র-চীনের দীর্ঘদিনের বৈরিতার অধ্যায়ে নতুন পাতা যোগ করে দুই চ্যাটবটের লড়াই। 

হোয়াইট হাউস গতকাল বৃহস্পতিবার অভিযোগ করে, চীনা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে এআই প্রযুক্তি হাতিয়ে নেওয়ার বড় উদ্যোগে নেমেছে। 

চীনের হাংঝৌ এলাকা ভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিক গত বছরের জানুয়ারিতে বাজারে চ্যাটবট নিয়ে আসে। 

নিজেদের তৈরি ‘আর ওয়ান রিজনিং মডেল’-এর শক্তিতে বলিয়ান এই অ্যাপ অল্প সময়ের মধ্যে এআই জগতে মার্কিনিদের একক আধিপত্যের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। 

ভার্শান ফোর বা চতুর্থ সংস্করণে এক সঙ্গে ১০ লাখ শব্দ নিয়ে কাজ করার সক্ষমতা নিয়ে এসেছে ডিপসিক। 

চীনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে দেওয়া বিবৃতিতে এই তথ্য জানায় ডিপসিক। 

এক্সে দেওয়া পৃথক বিবৃতিতে ডিপসিক দাবি করেছে, ‘বিশ্বের শীর্ষস্থানীয় এআই মডেল এখন আরও সাশ্রয়ী ও সহজলভ্য। এর হিসাব-নিকাশ ও মেমোরি সংক্রান্ত খরচ নাটকীয়ভাবে কমানো হয়েছে। 

উইচ্যাটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এর ‘কনটেক্সট লেংথ’ বা একসঙ্গে কতটুকু ডেটা নিয়ে কাজ করতে পাড়বে, সেই সক্ষমতা অন্যান্য সব মডেলের তুলনায় বহুদূর এগিয়েছে। 

প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে এই ওপেন সোর্স মডেলের একটি প্রিভিউ ভার্শান ব্যবহার করা যাচ্ছে। 

নতুন ভি-ফোর সংস্করণের দুইটি ধরন থাকছে—ডিপসিক ভিফোর-প্রো এবং ডিপসিক ভিফোর-ফ্ল্যাশ। ফ্রি ইউজারদের জন্য ফ্ল্যাশ এবং প্রিমিয়াম ইউজারদের জন্য প্রো ভার্সন চালু করেছে প্রতিষ্ঠানটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments