Wednesday, July 22, 2026
Homeঅপরাধগুলশান ও বারিধারা লেকে বর্জ্যের সংযোগ ৬ মাসের মধ্যে বন্ধ হবে

গুলশান ও বারিধারা লেকে বর্জ্যের সংযোগ ৬ মাসের মধ্যে বন্ধ হবে

আগামী ছয় মাসের মধ্যে গুলশান ও বারিধারা লেকে যুক্ত বর্জ্য নির্গমনের সব অবৈধ লাইন পুরোপুরি বন্ধ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ সভা হয়।

সভায় ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং পরিবেশগত উন্নয়নের পাশাপাশি রাজধানীর পয়োনিষ্কাশনব্যবস্থা আধুনিকায়নে পয়োশোধনাগার স্থাপনের বিষয়ে আলোচনা হয়। গুলশান লেকের উন্নয়নের কাজ নেতৃত্ব দেবে রাজউক।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমাদ সোহেল মঞ্জুর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments