Wednesday, April 29, 2026
Homeখেলাটস জিতে বোলিং নিল বাংলাদেশ, একাদশে রিপন

টস জিতে বোলিং নিল বাংলাদেশ, একাদশে রিপন

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন লিটন দাস। তিন পেসার নিয়ে খেলতে নামা বাংলাদেশ এই ম্যাচে পেস আক্রমণে রেখেছে তরুন রিপন মন্ডলকে। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের উইকেটে রান তাড়াই আদর্শ মনে হয়েছে অধিনায়ক লিটনের।  বাংলাদেশের হয়ে রিপন মন্ডলের টি-টোয়েন্টি অভিষেক হয়েছে আগেই। তবে তার খেলা তিন ম্যাচই ছিলো এশিয়ান গেমসে। এবারই প্রথম তাই মূল দলের সঙ্গে খেলতে নামছেন তিনি।

বাংলাদেশ একাদশে রেখেছে তিন পেসার, সঙ্গে আছেন দুই স্পিনার। পাঁচ বিশেষজ্ঞ বোলারের সঙ্গে ছয় ব্যাট আছেন। তবে রিশাদ হোসেন, শামীম পাটোয়ারি, তানজিম সাকিবরা ব্যাট করতে জানায় টেলটা বেশ লম্বাই স্বাগতিকদের।

এদিকে নিউজিল্যান্ড এই সিরিজে এসেছিলো ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথামের নেতৃত্বে। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক নেই প্রথম ম্যাচে। তার বদলে কিউইদের নেতৃত্বে দিচ্ছেন নিক কেলি।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিপন মন্ডল।

নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, ক্যাটেন ক্লার্ক, ডান ক্লেভার, নিক কেলি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসেন, ন্যাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments