Thursday, July 23, 2026
Homeঅপরাধট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর

ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর

আদালতের নির্দেশ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষ।

বেলা ১১টায় এই মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।

কয়েক দিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, মোজাফফর ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। মাসুদ ২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং উক্ত মানবতাবিরোধী অপরাধ মামলার একজন অভিযুক্ত।

চিফ প্রসিকিউটর দাবি করেন, মোজাফফর গত ১৬ বছর ধরে মাসুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন। পলাতক থাকা অবস্থায় তিনি বারবার প্রতিবেশী দেশে যাতায়াত করেন এবং মাসুদের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। মাসুদের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় নির্বাচন ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত থাকারও অভিযোগ রয়েছে।

১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১৬ জুলাই মোজাফফরকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments