Friday, July 24, 2026
Homeপিঠের চোটে অস্ত্রোপচার লাগবে রদ্রির, ফেরা নিয়ে অনিশ্চয়তা

পিঠের চোটে অস্ত্রোপচার লাগবে রদ্রির, ফেরা নিয়ে অনিশ্চয়তা

আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন স্পেনের মিডফিল্ডার যাচ্ছেন রদ্রি। পিঠের চোটের কারণে অস্ত্রোপচার করাতে হবে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী এই তারকাকে। কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়।

বৃহস্পতিবার আমেরিকান সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক ৩০ বছর বয়সী রদ্রির পিঠে অস্ত্রোপচার হতে যাওয়ার খবর জানিয়েছে।

নিউজার্সিতে গত রোববার অনুষ্ঠিত ফাইনালে রদ্রির নেতৃত্বে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। দলকে শিরোপা জেতানোর পাশাপাশি অনবদ্য পারফরম্যান্সে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন তিনি। যদিও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার নানাবিধ চোটের কারণে গত দুটি মৌসুমে ভীষণ ভুগেছেন। তবে এবারের বিশ্বকাপে স্পেনের আটটি ম্যাচের প্রতিটিতেই শুরুর একাদশে ছিলেন তিনি।

ম্যান সিটির সাথে রদ্রির চুক্তির মেয়াদের আর মাত্র এক বছর বাকি আছে। বিশ্বকাপের পর চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তিনি এখনও এই ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি। তাই ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে চলছে অনিশ্চয়তা।

রদ্রির সফলতম স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন বেশ কয়েকবার শোনা গেছে। তাছাড়া, ক্যারিয়ারের কোনো এক পর্যায়ে নিজ দেশে ফেরার ইচ্ছাও ইতোমধ্যে প্রকাশ করেছেন তিনি। তবে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, তাকে দলে ভেড়ানোর কোনো ধরনের পরিকল্পনা আপাতত রিয়ালের নেই।

২০২৪ সালের সেপ্টেম্বরে এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গিয়েছিল রদ্রির। ওই চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমের প্রায় পুরোটাই তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছিল। ফিটনেস সমস্যা গত মৌসুমেও তাকে ভুগিয়েছে। হ্যামস্ট্রিং ও কুঁচকির চোটের কারণে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২৫-২৬ মৌসুমে মাত্র ৩৩টি ম্যাচ খেলতে পারেন তিনি।

বিশ্বকাপে আলো ছড়ালেও গত মৌসুমে ম্যান সিটির জার্সিতে কিছুটা ধুঁকেছেন রদ্রি। তাকে পাওয়া যায়নি পুরো ছন্দে। এর আগে কোচ পেপ গার্দিওলার অধীনে ২০২২-২৩ মৌসুমে সিটিজেনরা যখন ঐটিহাসিক ট্রেবল (উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ) জিতেছিল, তখন তিনি ছিলেন ক্লাবটির মূল ভরসা।

চলমান গ্রীষ্মকালীন দলবদলের উইন্ডোতে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের বিনিময়ে নটিংহ্যাম ফরেস্ট থেকে এলিয়ট অ্যান্ডারসনকে দলে টেনেছে ম্যান সিটি। ফলে রদ্রির অনুপস্থিতির ধাক্কা কিছুটা হলেও সামাল দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। তবে মাতেও কোভাচিচ ও নিকো গঞ্জালেস দল ছাড়তে পারেন। আর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বার্নার্দো সিলভা ইতোমধ্যে পাড়ি জমিয়েছেন রিয়ালে।

আগামী ২৩ আগস্ট ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচ দিয়ে ২০২৬-২৭ মৌসুমের প্রিমিয়ার লিগে নিজেদের অভিযান শুরু করবে তারা, যেখানে মূল লক্ষ্য থাকবে শিরোপা পুনরুদ্ধার করা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments