Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকপ্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা

প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যানসারের সফল চিকিৎসা নেওয়ার দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সময় দেওয়া এক বিবৃতিতে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় প্রাথমিক পর্যায়ের একটি ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। লক্ষ্যভিত্তিক চিকিৎসার মাধ্যমে সমস্যাটি দূর করা হয়েছে এবং এর আর কোনো চিহ্ন নেই।

তবে এই চিকিৎসা ঠিক কবে ও কোথায় নেওয়া হয়েছে, তা তিনি উল্লেখ করেননি।

চিকিৎসা প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সুস্বাস্থ্যের অধিকারী। তিনি প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যানসারের জন্য রেডিয়েশন থেরাপি নিয়েছেন।

ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা এই প্রধানমন্ত্রী জানান, তিনি চিকিৎসা প্রতিবেদন প্রকাশে দুই মাস দেরি করেছেন, যাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান মিথ্যা প্রচারণা চালাতে না পারে।

গত মার্চে মধ্যপ্রাচ্য যুদ্ধ চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নেতানিয়াহুর মারা যাওয়ার গুজব ছড়ায়। ওই গুজব মিথ্যা প্রমাণে সেসময় জেরুজালেমের একটি ক্যাফে পরিদর্শনের ভিডিও নিজেই ধারণ করেন ইসরায়েলি এ প্রধানমন্ত্রী।

এছাড়া, ২০২৪ সালে বিনাইন প্রোস্টেট এনলার্জমেন্টের কারণে সৃষ্ট মূত্রনালির সংক্রমণ ধরা পড়ার পর নেতানিয়াহুর প্রোস্টেটে অস্ত্রোপচার করা হয়। 

তার আগের বছর তার শরীরে একটি পেসমেকার বসানো হয়। 

আগামী অক্টোবরের মধ্যে ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments