Wednesday, April 29, 2026
Homeসারাদেশযান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে সচল থাকা ১ নম্বর ইউনিটটিও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কয়লার সঙ্গে পাথর চলে আসায় ১ নম্বর ইউনিটের বয়লার পাইপ ফেটে যায়। এতে বুধবার রাত ১০টা ২ মিনিটে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন, মেরামতের কাজ চলছে। এটি ঠিক করতে ৪-৫ দিন সময় লাগতে পারে।

এদিকে, ৩ নম্বর ইউনিটটি গত বছরের ১৯ অক্টোবর থেকে ও ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

আবু বক্কর সিদ্দিক বলেন, বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে ১২৫ মেগাওয়াট করে ও ৩ নম্বর ইউনিট থেকে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

তিনি বলেন, ৩ নম্বর ইউনিটটি আগামী মে মাসে উৎপাদনে ফিরতে পারে। একইসঙ্গে ২ নম্বর ইউনিটে ওভারহোলিং শুরু করার প্রক্রিয়াও চলছে।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর অঞ্চলে নেসকোর প্রধান প্রকৌশলী (অপারেশনস) মো. আশরাফুল ইসলাম মন্ডল ডেইলি স্টারকে বলেন, জাতীয় গ্রিডের মাধ্যমে বড়পুকুরিয়া থেকে যে বিদ্যুৎ পাওয়া যেত, এখন সেখানে ঘাটতি তৈরি হবে।

তিনি বলেন, এতে চাহিদা মেটাতে সমস্যা হবে। ঘাটতি পূরণে দূরবর্তী অঞ্চল থেকে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। এর ফলে কাছাকাছি উৎপাদন কেন্দ্র না থাকায় বিদ্যুতের মান খারাপ হতে পারে ও লো-ভোল্টেজের সমস্যা দেখা দিতে পারে।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments