Friday, May 1, 2026
Homeখেলা‘বছরের শেষ নাগাদ’ বাংলাদেশে ফেরার আশায় সাকিব

‘বছরের শেষ নাগাদ’ বাংলাদেশে ফেরার আশায় সাকিব

বাংলাদেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান এই বছরের শেষ নাগাদ দেশে ফিরতে পারবেন বলে আশার কথা জানিয়েছেন। ভারতের গণমাধ্যম ‘স্পোর্টস্টার’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সাবেক এই জাতীয় অধিনায়ক জানান, পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে ফেরার ব্যাপারে ইতিবাচক।

ভারত সফরে আসা সাকিব বলেন, ‘আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত আমি কেবল ভালো কিছুর প্রত্যাশা করছি। একটা বিষয় নিশ্চিত— আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে, তা কত দ্রুত সম্ভব। তবে আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ আমি ফিরতে পারব। ঠিক কীভাবে তা ঘটবে আমি জানি না, তবে আমি সত্যিই আশাবাদী।’

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ফ্র্যাঞ্চাইজি লীগ খেলতে দেখা যায় তাকে।

রাজনৈতিক পালাবদলের পর দেশের হয়ে চারটি টেস্ট খেলেছিলেন তিনি, সবই ছিলো দেশের বাইরে। দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তাকে ফিরতে দেয়নি অন্তবর্তী সরকার। বর্তমানেও তার ফেরা নিয়ে চলছে দোলাচল। এতে করে থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। 

এই অলরাউন্ডার স্বীকার করেছেন যে, বাংলাদেশের জার্সিতে ফেরাটা পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই।

একই সাক্ষাৎকারে সাকিব রাজনীতিতে আসার সিদ্ধান্তের ওপর আলোকপাত করে বলেন, এর সময়টা আরও ভালো হতে পারত, ‘পেছনের দিকে তাকালে মনে হয়, অবসরের পর রাজনীতিতে আসা হয়তো ভালো হতো— সেটাই সম্ভবত আদর্শ পরিস্থিতি হতে পারত।’

তবে এর আগে ‘দ্য ডেইলি স্টার’-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, খেলাধুলার ক্যারিয়ার শেষ হলে তিনি ফের রাজনীতিতে সক্রিয় হবেন। 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments