Wednesday, April 29, 2026
Homeসারাদেশবৈদ্যুতিক লাইনে বেলুন আটকে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

বৈদ্যুতিক লাইনে বেলুন আটকে ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় হাই ভোল্টেজের বৈদ্যুতিক লাইনে একটি গ্যাস বেলুন আটকে যাওয়ায় আজ মঙ্গলবার প্রায় ১৫ মিনিটের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের অপারেটর রায়হান উল ইসলাম রাতুল জানান, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই ঘটনার খবর আসে। 

তিনি জানান, বেলুনটি উড়তে উড়তে ওপরের বৈদ্যুতিক লাইনের ওপর চলে আসে। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ ওই অংশে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

তিনি আরও জানান, একটি রেসপন্স টিম এসে বেলুনটি সরিয়ে ফেলার পর দুপুর ১টা ০৪ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments