Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের চেষ্টায় পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের চেষ্টায় পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। 

একই সঙ্গে কূটনীতির পথ সুগম করতে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোরও উদ্যোগ নিয়েছে দেশটি। পাকিস্তানের এক জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিষয়টি সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র এএফপিকে বলেন, ‘উভয় পক্ষকে (যুক্তরাষ্ট্র ও ইরান) পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে জোর চেষ্টা চলছে। আমরা অবশ্যই চাই তারা আবারও ইসলামাবাদে বসুক। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি।’

বৈঠকের সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘খুব শিগগিরই এই বৈঠক হতে পারে, তবে তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।’

সূত্রটি আরও জানিয়েছে, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই তা আরও বাড়ানোর জন্য পাকিস্তান কাজ করছে, যাতে আলোচনার জন্য অতিরিক্ত সময় পাওয়া যায়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের লক্ষ্যে সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় প্রথমবারের মতো একটি চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র ও ইরান, যার ফলে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তান এখন এই কূটনৈতিক সাফল্যকে দীর্ঘস্থায়ী করতে চাইছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments