Wednesday, April 29, 2026
Homeখেলাভুটানের ক্লাবে যোগ দিলেন তারিক কাজী

ভুটানের ক্লাবে যোগ দিলেন তারিক কাজী

বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার কাজী ভুটান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন পারো এফসিতে যোগ দিয়েছেন। এর মাধ্যমেই প্রথম বাংলাদেশি পুরুষ ফুটবলার হিসেবে ভুটানের কোনো ক্লাবে খেলার ইতিহাস গড়লেন তিনি।

২৫ বছর বয়সী এই সেন্টার-ব্যাক সোমবারই দলের সঙ্গে তার প্রথম অনুশীলন সেশনে অংশ নিয়েছেন। ফিনল্যান্ডে জন্ম নেওয়া এই ফুটবলারকে পারো এফসি তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে ‘অভিজ্ঞতা, শৃঙ্খলা এবং নেতৃত্বগুণ সম্পন্ন’ ডিফেন্ডার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।

আগামী ২ মে থেকে ভুটান প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে পারো এফসির হয়ে তারিক কাজীর পারফরম্যান্স দেখার অপেক্ষায় থাকবে দেশের ফুটবল ভক্তরা।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments