Wednesday, May 6, 2026
Homeসারাদেশমনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ বুধবার আদালত নির্বাচন কমিশন (ইসি) ও সরকারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মনিরা শারমিনের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, মোস্তাফিজুর রহমান খান ও মো. মুজাহিদুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ।

আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্ট রুল জারি করলেও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা দেননি। ফলে মনিরা শারমিন আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।

এর আগে গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পার না হওয়ায় তিনি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন বলে জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করেন মনিরা শারমিন। তবে দীর্ঘ শুনানি শেষে পরের দিন কমিশন তার আপিল খারিজ করে দেয়। এরপর ৩০ এপ্রিল নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments