Thursday, July 23, 2026
Homeঅপরাধরাষ্ট্রপতি পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘এতদিন পর রাষ্ট্রপতির পদত্যাগ করতে ইচ্ছা হচ্ছে। পাঁচ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি বিএনপি। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতিকেই পরিবর্তন করতে পারেনি, তারা কীভাবে রাষ্ট্র পরিবর্তন করবে?’

তিনি আরও বলেন, ‘শুধু পদত্যাগ করলে হবে না, চুপ্পুকে (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) গ্রেপ্তার করতে হবে।’

আজ বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলায় গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে এনসিপি আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে আমরা পরিবর্তন চেয়েছিলাম। দেশে কোনো পরিবর্তন হয়নি। মাদক কারবারি বন্ধ হয়নি। চাঁদাবাজি বন্ধ হয়নি। দলীয়করণ বন্ধ হয়নি। জমি দখল বন্ধ হয়নি।’

নাহিদ ইসলাম বলেন, ‘আপনার জমি দখল হলে কোথায় যাবেন? মিডিয়া, পুলিশ, আদালত, সব দলীয়করণ হয়ে গেলে কোথাও ন্যায়বিচার পাবেন না। এই সরকার পরিবর্তনের সরকার নয়। পরিবর্তন চাইলে, সংস্কার বাস্তবায়ন চাইলে এনসিপিকে ক্ষমতায় আনতে হবে। আমাদের মাত্র আটজন পার্লামেন্টে। এই আটজন জনগণের পক্ষে একশ জনের ভূমিকা পালন করছে। এনসিপি প্রধান বিরোধীদল হলে, জনগণের পক্ষে আরও বেশি ভূমিকা রাখতে পারতো। আগামীতে আমাদের সমর্থন দিলে এনসিপি চাঁদাবাজি, মাদক নির্মূল করবে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সামনে ছিল ছাত্ররা, আর পেছন থেকে সহযোগিতা করেছেন সর্বস্তরের মানুষ। কিছুদিন আগে জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই, এ ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্যাসিস্টরা যদি এভাবে তাণ্ডব চালাতে থাকে, তবে এর দায় পুলিশ প্রশাসন ও সরকারকেই নিতে হবে।’
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments