Friday, July 24, 2026
Homeঅপরাধশিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: ঢাবি ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: ঢাবি ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং বন্যা ও বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। 

পরে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নটর ডেম কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হন। তাদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীরাও ছিলেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে ভিসি চত্বরের কাছে পুলিশ তাদের আটকে দেয়।ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মৃদ্যু ধাক্কাধাক্কি হয়।

পরে প্রশাসনের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি শান্ত হয়। দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ দিয়ে ক্যাম্পাস এলাকা ত্যাগ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও বৈরী আবহাওয়া চললেও সরকার এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে। পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা তার পদত্যাগ দাবি করেন।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments