Thursday, July 23, 2026
Homeশেষদিকে বদলি নেমে ফের নায়ক মেরিনো, সেমিতে ফ্রান্সের মুখোমুখি স্পেন

শেষদিকে বদলি নেমে ফের নায়ক মেরিনো, সেমিতে ফ্রান্সের মুখোমুখি স্পেন

চারদিন আগে পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের শেষদিকে বদলি নেমে লক্ষ্যভেদ করে স্পেনকে জিতিয়েছিলেন মিকেল মেরিনো। আবারও একইভাবে মাঠে ঢুকে ব্যবধান গড়ে দিলেন আর্সেনালের এই মিডফিল্ডার। তার অন্তিম সময়ের গোলে বেলজিয়ামকে বিদায় করে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কাটল লা রোহারা।

শুক্রবার রাতে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত নাটকীয় কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জিতেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের ৩০তম মিনিটে ফাবিয়ান রুইজ তাদেরকে এগিয়ে দেওয়ার পর ৪১তম মিনিটে সমতা টানেন চার্লস ডি কেটেলারে। এরপর দুই দল বেশ কিছু সুযোগকে পূর্ণতা দিতে না পারায় খেলা এগোচ্ছিল টাইব্রেকারের দিকে। তবে ৮৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে দুই মিনিটের মধ্যে মেরিনো জাল খুঁজে নিলে শেষ চারে নাম লেখায় লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

একমাত্র বিশ্বকাপ শিরোপা জয়ের ১৬ বছর পর সেমিতে জায়গা করে নিয়েছে স্পেন। ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর গত দুটি আসরে তাদের যাত্রা থেমেছিল শেষ ষোলোতে। সেই ব্যর্থতার বৃত্ত ভেঙে এবার তাদের লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করা।

তবে ফাইনালে উঠতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে স্পেনকে। আগামী মঙ্গলবার রাতে অনুষ্ঠেয় হাইভোল্টেজ সেমিফাইনালে ডালাসে তারা মুখোমুখি হবে ফ্রান্সের, যারা টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্নে বিভোর হয়ে আছে।

বিস্তারিত আসছে…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments